বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৭:৪৯

খুলনায় গ্রামীণ ব্যাংকের ৪ কর্মকর্তার জেল-জরিমানা

খুলনা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলার ৪ জনকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একই সঙ্গে তাদের ৭ লাখ ২০ হাজার ৩৯০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ বছরের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের বেঞ্চ সহকারী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, সাবেক সেকেন্ড অফিসার রণেশ বিশ্বাস ও সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।