শিরোনাম

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফ হোসেন মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিটিটিসি জানায়, শনিবার দুপুরে সিটিটিসি’র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।