বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ২১:০২

উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানার অভিযানে গ্রেফতার ২৯ 

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিম হোসেন (২০), মো. মিজানুর রহমান মিজান (৪৫), মো. সম্রাট মিয়া (১৯), মো. বাবু মিয়া (২৩), দুর্জয় সরকার (১৯), তানজিম ইসলাম (১৯), সোহেল মোল্লা (৪৫), মো. জুয়েল আহমেদ (২৪), লাল মিয়া (৩৫), মো. সুজন ইসলাম (২৯), মো. আরিফ (৩৩), বাবু (২৩), মো. সোহেল (২৫), নাজিম (২০), সাগর সিকদার (৩৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. আশিক (২০), আমির হামজা (২০) এবং মো. আরিফ খান (২৫)।

অন্যদিকে, খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. মিন্টু শেখ (৪৩), মো. এনামুল হক (৫৪), মো. আ. কাদের (৩৮), ছোলেমান বেপারী (২১), মো. ফরহাদ ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২৫), সোহেল রানা (৪৭), মো. রবিউল ইসলাম (১৯), মো. শামীম (১৯) এবং মো. মাসুম বিল্লাহ (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।