বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৮:৩৮

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পুরোনো দৃশ্যকে চট্টগ্রামের বন্যায় গাছে নারীর আশ্রয় বলে অপপ্রচার

ঢাকা,  ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : একজন নারীর টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পুরোনো দৃশ্যকে চট্টগ্রামের চলমান বন্যায় ৯ মাসের গর্ভবতী এক নারী প্রাণ বাঁচাতে গাছে আশ্রয় নিয়েছেন দাবি করে ছড়িয়ে অপপ্রচার করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি চট্টগ্রামের চলমান বন্যায় ৯ মাসের গর্ভবতী এক নারী প্রাণ বাঁচাতে গাছে আশ্রয় নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এটি এক নারীর টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পুরোনো দৃশ্য।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, চট্টগ্রামের চলমান বন্যায় ৯ মাসের গর্ভবতী এক নারী প্রাণ বাঁচাতে গাছে বলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পুরোনো দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।