শিরোনাম

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৩৩ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৫০ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে একটি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।