শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী (১৯), মো. লিটন (২৬), মো. সাইফুল (৪০), শফিক আলম (২৯), মো. আজমাইল হোসেন সোহাগ (৪০), মো. সুমন, সাজ্জিদ হোসেন, সেকান্দার মাতবর, সাদ্দাম মাতবর, মো. ইব্রাহিম, মো. রায়হান, মো. জামান শিকদার (৫০), মো. সুজন (৩০), মো. ইমন হাওলাদার (৩০), তানভীর (২২), মো. টিটু শেখ (২৪), মো. রিয়াজ হাওলাদার (২৬), মো. সাইমন (১৯) ও মো. শাওন (২১)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।