বাসস
  ৩০ জুন ২০২৬, ১১:০২

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতীকী ছবি

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল নামের (২৫) এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|

আজ উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান|

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার বিকেলে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে দক্ষিণ নলবনিয়া এলাকায় অবস্থান নেয়| বিকেল সোয়া ৪টার দিকে মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন| তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়| তল্লাশিতে তার কোমরে বাঁধা ও মাছের টুকরিতে লুকানো অবস্থায় ছয়টি কার্টনে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়|

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক রাশেদুল উখিয়ার বালুখালী নলবুনিয়া গ্রামের বাসিন্দা| প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ¯^ীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে আনছিলেন এবং দীর্ঘদিন ধরে মাছ ধরার জাল ও টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত পার করে পাচার করে আসছিলেন তিনি ও তার সহযোগীরা|

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, 'মাদক সরবরাহকারী চক্র এবং তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে| সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে| ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|' আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে|