বাসস
  ২৯ জুন ২০২৬, ১৯:৩৫

সায়দাবাদ বাসস্ট্যান্ডে পরিত্যক্ত বাস অপসারণ ও জরিমানা

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস): জনস্বার্থে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সায়দাবাদ বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে সায়দাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়, যা বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘœ সৃষ্টি করছিল।

এছাড়া বাসস্ট্যান্ডের অভ্যন্তরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টে এই মামলাগুলোর মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘœ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে।