শিরোনাম

ময়মনসিংহ, ২৯ জুন, ২০২৬, (বাসস): নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
তিনি বলেন, নগরবাসী এবং দূরপাল্লার যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালের অবৈধ উচ্ছেদ চলমান থাকবে। পাশাপপাশি অবৈধ দখলমুক্তকরণের মাধ্যমে টার্মিনালটির প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
আজ সোমবার দুপুরে নগরীর মাসকান্দা বাস টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে নগর প্রশাসক এসব কথা বলেন।
এ সময় তিনি টার্মিনাল এলাকার অবৈধ দোকান ও স্থাপনার মালিকদের দ্রুত সময়ের মধ্যে দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন।
অন্যথায় যাত্রীসেবার মান নিশ্চিত করতে বাস টার্মিনালে অবৈধ স্থাপনা ও দোকানের বিরুদ্ধে অভিযান চলবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
অভিযানকালে তিনি টার্মিনালের সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান পরিদর্শন করে টার্মিনালকে আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নগর প্রশাসক যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে বাস টার্মিনালে একটি আধুনিক ওয়েটিং রুম এবং নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, জাকির হোসাইন প্রমুখ।