শিরোনাম

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীতে অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট।
নগরীর বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে একজন তালিকা বহির্ভূত চাঁদাবাজ, ৩৭ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ও ৪৯ জন মাদক কারবারে জড়িত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান।
এতে আরও বলা হয়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।