শিরোনাম

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসাম্মত আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) ও মো. ফারুক (৩৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।