বাসস
  ২৮ জুন ২০২৬, ০০:৫১

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেফতার 

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।