শিরোনাম

ঢাকা, ২৭ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৮ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো মো. সিয়ামুর রহমান মাহিম (১৮), মো. আব্দুল্লাহ (২০), মো. তামিম (১৯), মো. রবিউল হাসান (১৯), মো. বিপ্লব হোসেন (১৯), মো. হান্নান (৪৮), মো. শাহাবুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (২৫), মো. শাহিন (৩২), মো. নাজমুল হক (৩০), মো. মাসুদ (৩২), মো. অপু (৩০), মো. কাওছার (৩০), মো. নাসির উদ্দিন (২৮), তানজিন আলম (৩০), মো. মারুফ (১৯), মো. আমিরুল ইসলাম (২৫), মো. মাহমুদুল হাসান মামুন (২০), আমির হামজা (২১), মো. মিজানুর রহমান বাবু (২৭), ইব্রাহীম (৩৬), মো. হানিফ হাওলাদার (৩৫), ইরফান উদ্দিন আবির (১৮), মাসুম (২৯), মো. আমিন (৩২), জিদান (১৮), আলাউদ্দিন (১৮) ও মো. হাসান খান (২৩)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।