বাসস
  ২৭ জুন ২০২৬, ২০:৫৭

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৯১৮ মামলা

ঢাকা, ২৭ জুন ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৯১৮ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ সহ মোট ১৯৮ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২০ টি বাস, ১৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১৯৩ টি মোটরসাইকেলসহ মোট ৩১৫ টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ৩৮ টি বাস, ১২ টি ট্রাক, ৫০ টি কাভার্ডভ্যান, ১৯৮ টি সিএনজি ও ৫২২ টি মোটরসাইকেলসহ মোট ৯৫৭ টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৪৪ টি বাস, ৩৭ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৫২ টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৭৫ টি সিএনজি ও ১০৪ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৭ টি বাস, ২২ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ১১৩ টি সিএনজি ও ৪৯২ টি মোটরসাইকেলসহ মোট ৭৯৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৫ টি বাস, ১৭ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১৪০ টি সিএনজি ও ২৯১ টি মোটরসাইকেলসহ মোট ৬৯২ টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ২৬ টি বাস, ৬ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৭৫৫ টি গাড়ি ডাম্পিং ও ৪৮৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।