বাসস
  ২৬ জুন ২০২৬, ২০:০৬

রাজধানীতে আওয়ামী লীগের এক নেতা গ্রেফতার

ঢাকা, ২৬ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ইমরানকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।