বাসস
  ২৬ জুন ২০২৬, ১৯:৫১

রাজধানীতে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ গ্রেফতার ১

ঢাকা, ২৬ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর রামপুরা এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মীর মো. মোশারফ খান (৪০)। রামপুরা থানা পুলিশ বৃহস্পতিবার (২৫ জুন) তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল, ১১টি ব্যাক পার্ট বিহীন মোবাইল এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান।

এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।