শিরোনাম

ঢাকা, ২৬ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তুরাগ থানা পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. কামরুল হাসান সুজন (২২), মো. শাহ ফারহাদ (২৫), মো জাফর (১৯), মো. তানভীর আহম্মেদ (৩৫), মো. শহিদ মিয়া (৫৫), মো. ইয়ামিন ওরফে নয়ন (২৬), মোছাম্মত চম্পা আক্তার মিষ্টি (৩৪), মো. ফাহিম হোসেন (২৭), হৃদয় চৌকিদার (২৬), মো. মনির হোসেন (২৫) ও মো. জাহিদ হোসেন।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।