বাসস
  ২৬ জুন ২০২৬, ১৭:৪৫

রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৯

ঢাকা, ২৬ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলো- মো. বাবুল (৪৮), সাদ্দাম (৩০), মো. শাকিল হোসেন (২২), লাবু কাজী (৩৩), মো. আব্দুল রহমান মিলন (২৮), মো. মামুন মিয়া (৩০), মো. রুবেল (৩৭), মো. হৃদয় (২৪), মো. রামিম (২৫), মো. জিসান (১৯), মো. শরীফুল ইসলাম (৩০), মো. হাছান (২৬), মো. সুমন (৩১), মো. জুবায়ের (২১), মো. সিফাত (১৯), মো. হিমেল (২৯), মো. আরাবি (২১), হাসান (২৭) ও মো. ইব্রাহিম (৩৫) ।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।