শিরোনাম

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-তে অনুষ্ঠিতব্য ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের তথ্য আগামী ২৬ জুনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর প্রশিক্ষণ শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে দেশের সব সরকারি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং সংশ্লিষ্ট দপ্তর ও প্রকল্প পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি আগামী ৬ জুলাই থেকে ২ নভেম্বর মেয়াদে নায়েমে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদমর্যাদার প্রশিক্ষণবিহীন কর্মকর্তাদের (মা প্রশিক্ষণার্থী ব্যতীত) যাবতীয় তথ্য আগামী ২৬ জুনের মধ্যে নির্ধারিত https://forms.gle/JBtarb5v1eoGBV9B9 এই গুগল ফরমে বাংলায় পূরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।