শিরোনাম

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : শরীয়তপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গেলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনা আজ বিকেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাসিরকে দেখতে যান এবং তার চিকিৎসা ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক ডা. আবুল কেনান, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ড. আব্দুস সালাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. আশফাক নবী কনক, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. জুবায়ের আবেদিন জিসান, ডা. সুমন, ডা. মেশকাত, ডা. শুভ ও ডা. রাসেল।
উপস্থিত নেতৃবৃন্দ আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও ডা. নাসির ইসলামের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।