বাসস
  ১৭ মে ২০২৬, ২২:৪৯

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৮ 

ঢাকা, ১৭ মে ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. রোকন (৩৫), মো. হাসিনুর রহমান হিরু (৫০), মোসা. শমলা বেগম (২০), মো. রুবেল মিয়া (৩৮), মো. মোস্তাক আহম্মেদ (৩১), মো. সাইফুল ইসলাম (২৫), ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, মো. নাহিদ সরকার (১৯), মো. সাজু মিয়া (১৯), মো. মেহরাব ইসলাম (২৮), মো. জিল্লুর রহমান (২৭), মো. সায়মন (১৮), মো. বাবু (২৫), দেবাশীষ দেব পাভেল রহমান (৪৩), মো. জিসান প্রিন্স জিসান (২৭), মো. রোকন মিয়া, মো. সোলাইমান, মো. শাহীন (২৮), মো. ইয়াছিন (২০), মো. ইয়াসিন আরাফাত আরিফ (২০), মো. আকাশ (১৮), মো. অপু (২৮), মো. সুমন মিয়া (২২), মো. রাকিব (২৬), মো. ইসমাইল (২৪), মো. শাহীন (২৬), মো. হৃদয় (২০), মো. হাসিবুল (২৬), মো. বাবুল মিয়া (২৩), মো. বিল্লাল হোসেন (৪০), মো. মনির গাজী (২৬), মো. মাহাবুব (১৯), মো. রাজীব (২১), মো. জাহিরুল (২৩), মো. ফরিদ (৩০), মো. রাকিব (৩২), মো. শামীম (৩২), মো. রিপন (৪৫), মো. আশরাফুল (২৩), মো. সেলিম (৩৮), মো. রাসেল (২৮), মো. ফিরোজ (৩০), রুবেল ওরফে পানি রুবেল (৩০), মো. রুবেল হাবু (২৪), মো. আলমগীর (২৮), মো. স্বপন (২০), মো. শামীম (৪৫), মোসা. হালিমা বেগম, মো. মিলন শেখ (৩৮), মো. মিজান উদ্দিন (৩৫), মো. শাহিন মিয়া (২৪), মোছা. ঝুমা (৩০), মো. শাহাদাত হোসেন রুবেল (৩৮), মো. ইমতিয়াজ আহমেদ (৪৮), মো. সাকিল মিয়া (২৬), মো. মাসুদ রানা (২৮), মো. স্বপন মিয়া (৩৪), মো. সোহাগ মিয়া (৩৩), মো. জাকির হাওলাদার (৫০), মো. বাবুল মিয়া (৪২), মো. ইনামুল হক (৪০), মো. মাসুদ রানা (২১), মো. ফরতাজ (৪৪), দ্বীন ইসলাম (৩৫), মো. রমজান আলী (১৮), রাফসান মোল্লা বিসমি (১৯), তরিকুল ইসলাম ওরফে মো. হৃদয় মিয়া (২৩) ও সাথী আক্তার নিভি (২০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।