শিরোনাম

ঢাকা, ১৭ মে ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ হেলাল উদ্দিন (৩০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি অভিযানিক দল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে ডিবি গুলশান বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানার সেন্টু ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহাদাত ভলকানাইজিং নামক একটি দোকানের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উপর থেকে মোহাম্মদ হেলাল উদ্দিন নামে একজনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজধানীতে মাদক চোরাচালান ও বিক্রয় প্রতিরোধে ডিএমপির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।