বাসস
  ১৭ মে ২০২৬, ১৮:১৬

হাম ও হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল পাঁচজনের।

একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৭৪ জন। আর হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ২৪৩ জন। হামে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৬৩৩ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ২২৮ জন, বরিশাল বিভাগে ১১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, সিলেট বিভাগে ৮০ জন,  খুলনা বিভাগে ৮৯ জন এবং রংপুর বিভাগে ১৬ জন।
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪৩ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭ হাজার ৭৬৭ জন।

১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দু’জনসহ এখন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৬ হাজার ১২৪ জন হাম আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৪১ জন