বাসস
  ১৭ মে ২০২৬, ১৭:৪৯

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশ শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মমিনুল ইসলাম বাবু, মো. রকি, মো. আমির, মো. সুমন ওরফে মুছা, সাব্বির আহম্মেদ আসিফ, মোসাম্মত জেসমিন আক্তার, মো. শুক্কুর আলী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম রবি, মো. রাজিব, রিফাত, মো. আনোয়ার, মো. হাবিবুর রহমান, মো. শাহ আলম, রাজু আহম্মেদ, মো. আরমান, মো. সজল, মো. মিলন, মো. রাসেল, মো. রফিক ও মো. হাবিবুর রহমান।

গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানা মূলে সাতজন ও মোবাইল কোর্টের ১২ জন রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।