বাসস
  ১৭ মে ২০২৬, ১৩:৪৭
আপডেট : ১৭ মে ২০২৬, ১৬:৩১

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

কারিনা কায়সার ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। কোলাজ : বাসস

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।