বাসস
  ১৭ মে ২০২৬, ১৩:১২

ফ্যামিলি কার্ডের আওতায় যশোরের চাঁচড়া ইউনিয়নে ২০৪২ জন নারী 

যশোর সদরের চাঁচড়ার নারীরা পেলেন ফ্যামিলি কার্ড । ছবি: বাসস

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : যশোর সদরের চাঁচড়া ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার  টাকা করে পেয়েছেন ২ হাজার ৪২ জন নারী।

দেশের ২১টি জেলার মোট ৪ হাজার নারী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমপরিমাণ টাকা পেয়েছেন।

চাঁদপুরে গতকাল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বাটন ক্লিকের সঙ্গে সঙ্গে দেশের ২১টি জেলার ৪ হাজার নারীর বিকাশ বা নগদ এ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। 

যশোরে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।