শিরোনাম

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : ত্যাগী ও সবসময় সময় দিতে পারবে, দলে এমন নেতৃত্বই প্রয়োজন বলে দাবী করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
জেলার কুলাউড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড থেকে বিএনপি পুনর্গঠন কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল (শনিবার) পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপি, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।