শিরোনাম

ঢাকা, ১৬ মে, ২০২৬(বাসস) : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন দিদারুল আলম দিদার।
ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী ১৯ মে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
তিনি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে আসা পর্যন্ত সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ডিইউজে’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক খুরশীদ আলম আজ শনিবার এক পত্র মারফত দিদারুল আলমকে এই দায়িত্ব অর্পণ করেছেন।