শিরোনাম

পটুয়াখালী, ১৫ মে, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ড্রিংকো জুস উৎপাদনের দায়ে আজ এক কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জুস উৎপাদন কারখানার মালিক মাসুদ সিকদার (৩৫)কে জেল-জরিমানা দেন।
অভিযানকালে কারখানা থেকে ১৫৫ প্যাকেট ড্রিংকো জুস জব্দ করা হয়। পরে জনসম্মুখ্যে পেভার মেশিন দিয়ে জব্দ জুস ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দ-নীয় অপরাধ।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও খাদ্যদ্রব্য উৎপাদনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।