বাসস
  ১৪ মে ২০২৬, ১৯:৫৯

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : দেশের বর্তমান মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। 

আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।

ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ এর চূড়ান্ত তথ্য অনুযায়ী, মোট ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। মহিলা ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ইসির ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ এর তথ্য অনুযায়ী, মোট ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার। ভোটার বৃদ্ধিও হার শূণ্য দশমিক ৫ শতাংশ। 

ইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোটা ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩৪ জন।