বাসস
  ১৩ মে ২০২৬, ২০:৩১

বসুন্ধরা সিটিতে জুয়েলারি প্রতিষ্ঠানের স্বর্ণ আত্মসাতের ঘটনায় সেলসম্যান গ্রেফতার

ঢাকা, ১৩ মে, ২০২৬(বাসস): রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জুয়েলারি প্রতিষ্ঠানের স্বর্ণ আত্মসাতের ঘটনায় এক সেলসম্যানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গতকাল তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং কমপেক্সের সামনের সড়ক থেকে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম কৃষ্ণ বসাক ওরফে স্বপন বসাক (৪৭)। 

তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে দোকান থেকে ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। আত্মসাতকৃত স্বর্ণের দাম প্রায় ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।   

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের তথ্য উদঘাটনের জন্য তাকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।