শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলার লেদা বাজার সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার বিকেলে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়।
মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।