বাসস
  ১২ মে ২০২৬, ২৩:৪২

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৪৮ জন গ্রেফতার

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- সুমি (৩৭), রাজু (৩০), মো. ফয়সাল মিয়া (২০), রাজিব আহম্মেদ (২৮), রাকিব ইসলাম হাওলাদার ওরফে ইমরান (৩২), মো. জুয়েল রানা (২৮), মো. শাকিল (২৬), মো. সাইফুল ইসলাম (২৬), ফরিদ উদ্দিন (৩৫), মো. মাহবুব মিয়া (৬০), মো. জাহিদ (১৮), মুন্না (১৮), মো. সিয়াম (১৮), আহম্মেদ সাব্বির (১৮), মো. নাইম (১৯), মো. আসিফ (২৪), মো. আল-আমীন (৩৫), মো. সাব্বির হোসেন (২৭), মাহমুদ হাসান শান্ত (২৬), মো. আলমগীর হোসেন কালু (৩৫), মো. নূর হাসান (২৫), মো. তারেক রহমান (২৫), জাহিদ হোসেন (২৮), কালু, রবি দাশ ওরফে বাবু দাশ (২০), মো. পলাশ (৩০), মো. মমিন (৩৯), মো. আল আমিন (২৬), মো. শামীম (২৭), মো. বাধন (২০), মো. শাকিল (২০), মো. রনি (২০), মো. সানি এলেক্স বেনসন সানি (১৮), ইমন (২৬), মো. শাহিন (৩৬), মো. মিজান (২২), মো. স্বাধীন মিয়া (২৮), মো. চাঁন মিয়া (৪৫), মো. তুহিন (১৯), মো. সোহেল মিয়া (২৩), মো. কাউসার (২২), মো. আসলাম (৪০), মিঠু ব্যাপারী (২৬), মনির হিজলা ওরফে মনির (৩০), পারভেজ মুন্সী (২৪), মো. মানিক (৩২) ও ইকরাম হোসেন (২১), মোহাম্মদ আলী। 

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ১০ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন ও হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।