বাসস
  ০৭ মে ২০২৬, ১৫:৫৩

রাজধানীতে ৩ চাঁদাবাজ ও মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তিন জন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

গ্রেফতারকৃতরা হলোÑ মোহাম্মদ আল আমিন (২৪), রাসেল শেখ (২৩) ও মো. হাসান (৩১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিটিটিসি’র সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর পল্টন থানাধীন স্টেডিয়ামের তিন নাম্বার গেট ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। 

এ সময় তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।