বাসস
  ০৬ মে ২০২৬, ১৯:১২

দেশে হাম ও হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

ঢাকা, ৬ মে, ২০২৬ (বাসস) : হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জনের হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল পাঁচজনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৮১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৭৩ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ৯৯ জন।

১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো দু’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ২৬৮ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ঢাকা বিভাকে ২০ হাজার ৭৩ জন হাম আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৮৪ জন।