বাসস
  ০৬ মে ২০২৬, ১৮:০৩

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার

ঢাকা, ০৬ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। মঙ্গলবার মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. ফুরকান (৪১), মো. সাকিব হোসেন (২৮), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান আল সোহান (২৬), মো. আরমান (২১), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. তানভীর (২২), মো. রাজন (২৮), মো. রানা (২৮), মো. নাছির (২৯), অজিত (৩৫), মো. অনিক (১৯), কাগজ ইসলাম (১৯), মো. কবির (২০), মো. জাহিদ (২১), মো. সোহেল রানা (৩৮), মো. বাবুল (৩৫), মো. ইমরান,(৪৫) মোছা. মুক্তা আরা পারভীন (৪৫), মোছা. জারিন তাসনিমা (২১), মো. শিহাব (২১) ও সাহেদ হোসেন শান্ত।

মুগদা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ২জন, পুরাতন মামলায় ১জন, গ্রেফতারী পরোয়ানা মূলে ২জন ও ডিএমপি অধ্যাদেশ/ মোবাইল কোর্টে ১৭ জন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।