শিরোনাম

ঢাকা, ০৬ মে, ২০২৬ (বাসস) : যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো-মো. হাছান (২৭), মো. ছোট বাবু(২৩), শাহরিয়ার হোসেন (২৩), মনির হোসেন ওরফে হিরো (৪০), মেহেদী হাসান (২৪), আল আমিন (২৯), রুবেল (৩৭), মো. রানা হাসান (২৪), মো. রাসেল (২৩), শাহরিয়ার হোসেন (২৩), মো. জাহিদুল ইসলাম ওরফে হীরন (৩৮), জাহিদ (২৭), আলতাফ হোসেন (২৬), মো. রায়হান (৪২), মো. সাইফুল সরদার (২৮), মো. রানা (২৪), মো. মইনুদ্দিন (২৪), মো. রিয়াদ (৪০), আব্দুল্লাহ আ. নুর (২৮), মো. শারিয়ার হোসেন (২৩), মো. সালমান (১৯), মো. আনোয়ার হোসেন ওরফে সাগর (৪৭), আশরাফুল ইসলাম শাওন (৪২) ও মেহেদী হাসান (২৪)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন,পুরাতন মামলায় ৩ জন, গ্রেফতারী পরোয়ানা মূলে ৩ জন ও মোবাইল কোর্টে ১৬ জন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।