বাসস
  ০৫ মে ২০২৬, ২০:৫৩

রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার 

ঢাকা, ৫ মে, ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরে চা-দোকানদার মো. আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। 

আজ রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি এলাকা থেকে আসামি মো. ফালান (২৬) ও মোছাম্মত স্বপ্নাকে (৩২) গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামিরা ২০২২ সালের ২১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার চা-দোকানদার মো. আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।