বাসস
  ০৪ মে ২০২৬, ২০:১৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

ছবি : বাসস

রাজশাহী, ৪ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।

আজ বিকেলে নগরীর জাদুঘর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সাহেব বাজার অতিক্রম করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লিমন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়াও মহানগর ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পর্যায়ের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং সাধারণ সদস্যরা মিছিলে অংশ নেন।