বাসস
  ০৪ মে ২০২৬, ১৫:১১

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

প্রতীকী ছবি

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) : যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যাত্রাবাড়ী থানা পুলিশ।

আজ ডিএমপি’র  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এর আগে, রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো— মো. রুবেল মিজি (৪০), মো. মিলন (৩২), মো. সেলিম (৪২), আহাদ (২৩), মো. আবু ফজল (২৪), মো. রিফাত দেওয়ান (২৪), মো. জাহিদ হোসেন (৩০), মো. নুরু মিয়া (৬৩), মো. জীবন মিয়া (২০), মো. রিয়াদ হোসেন (১৯), অনিক হাসান (২৩), মো. রাজু আকন্দ (৩০), মো. শামস উদ্দিন মিয়া (৪০), মো. মুজিবুর রহমান (৫৯), ববি ওরফে পান্না আক্তার (৩৫), নাছরিন আক্তার (২৮), শাহানাজ (৩৮), জালাল উদ্দিন (৪৩), ইকবাল হোসেন ওরফে জুয়েল (২৬), মো. রাশেদুল ইসলাম রাব্বি (২৬), মোসা. রুজিনা বেগম (৪৫) ও মো. নাহিম (২২)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৮০ কেজি গাঁজা ও একটি মিনিবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৪ জন, পুরাতন মামলায় চার জন, গ্রেফতারী পরোয়ানা মূলে একজন ও মোবাইল কোর্টে তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।