শিরোনাম

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, রোববার মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. আবু রায়হান (২০), মো. তোতা (২০), মো. ইউসুফ ওরফে কালু (১৮), মো. বাধন (২৭), মো. আরাফ আহম্মেদ (২০), মো. আরিফ হোসেন (৩৮), মো. তয়ন মিয়া (২১), মো. ইয়াসিন (২৫), মো. শফিকুল (৩২), মো. সুমন (২২), মো. আকাশ (২২), জুয়েল (২০), রবিন (২৫), মো. জাকির (২২), মো. জুম্মন (২৭), মো. শাকিল (২৫) ও মো. আবু রায়হান (২২)।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।