শিরোনাম

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মানিকুল আজাদের মা জোবেদা বেগমের (৮২) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জোবেদা বেগম দিনাজপুর শহরে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আগামীকাল (রোববার) সকাল ১০টায় জানাজা শেষে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাজার দেহা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রত্যন্ত গ্রামে বসবাস করেও জোবেদা বেগম পাঁচ ছেলে ও দুই মেয়েকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন।
মানিকুল আজাদের পারিবারিক সূত্র জানায়, সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণ ও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে জোবেদা বেগম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার ছেলে-মেয়েরা বর্তমানে রাষ্ট্রীয়, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত রয়েছেন।