বাসস
  ০২ মে ২০২৬, ১৫:০০

প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের সৌজন্য সাক্ষাৎ ৫ মে

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠান আগামী ৫ মে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আল-ইমরান খান (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ উপলক্ষে আগামী ৫ মে মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৫টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের সদয় দিকনির্দেশনা প্রদান করবেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।