শিরোনাম

ঢাকা, ১ মে, ২০২৬ (বাসস) : জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ করার লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে গতকাল ৩০ এপ্রিল বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এর উদ্বোধন করেন।
ই-ফায়ার লাইসেন্স চালুর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিগণ এখন থেকে ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত সকল সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন।
আজ (১ মে) থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, ফায়ার লাইসেন্স নবায়ন, লাইসেন্স পুনর্মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সকল ধরনের আবেদন গ্রহণের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান, পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান প্রমুখ।