বাসস
  ০১ মে ২০২৬, ১৭:৩৯

তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ মে, ২০২৬ (বাসস) : সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়ার (৪৬) চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে ও চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর আসামীরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীর রমনা থানাধীন রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করে। এ ঘটনায় একই দিন রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।