শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : অতিরিক্ত সচিব মো. শাওগাতুল আলমকে ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করেছে সরকার।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব ও নভোথিয়েটার, ঢাকার মহাপরিচালক মোঃ শাওগাতুল আলমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধিন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।