বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৪২

স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভূমিকায় ছাত্রদল নেতা

ছবি: বাসস

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্বপ্ন ছিল আকাশছোঁয়া, কিন্তু দারিদ্র্যের রুক্ষ বাস্তবতায় সেই স্বপ্নে যখন প্রায় ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই আশার আলো হয়ে দেখা দিলেন ছাত্রদলের এক নেতা।

অর্থাভাবে ঢাকা ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যখন থমকে যাওয়ার উপক্রম, তখন বড় ভাইয়ের মতো পরম মমতায় পাশে দাঁড়ালেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যাতে দারিদ্র্যের কষাঘাতে ভেঙে না যায়, তার অনন্য উদাহরণ হয়ে রইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক। তার এই ব্যক্তিগত উদ্যোগ সমাজে মানবিক রাজনীতির এক সুন্দর বার্তা পৌঁছে দিয়েছে।

মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীর আগামীকাল বৃহস্পতিবার ছিল ফরম পূরণের শেষ দিন। ঠিক সেই সংকটকালে ত্রাতা হিসেবে আবির্ভূত হন তরিকুল ইসলাম তারিক। বুধবার বিকেলে তিনি সরাসরি ওই শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় আর্থিক অনুদান তুলে দেন, যা দিয়ে মেটানো সম্ভব হবে কলেজের বকেয়া এবং নিশ্চিত হবে ফরম পূরণ।

তারিক বলেন, রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের সেবা। একজন মেধাবী ছাত্রের পড়াশোনা কেবল টাকার অভাবে বন্ধ হয়ে যাবে এটি মেনে নেওয়া কঠিন।