শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৭ হাজার ১৩১ জেন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ২৮ জন।
১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় দুই জনসহ, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের এবং সন্দেহজনক হামে ২২৭ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ হাজার ৮২১ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৩৩ জন।