শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর ডেমরায় টিনশেড কালি তৈরির কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
আজ ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির কারখানায় আগুন লাগে।
বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
১১টা ৫৫ মিনিটে ডেমরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।