শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
আজ বুধবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার এবং পরে তা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।